স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে অপহরণের ৩ দিন পর চুনারুঘাট থেকে গুরুতর আহত অবস্থায় সোহান মিয়া (১৮) কে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ প্রকাশের পর অক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় লোকজন উপজেলার চানপুর এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, ২৬ অক্টোবর বেলা ১২টার দিকে শহরের সিনেমা হল থেকে অটোরিকশাসহ অপহরণ হয় সোহান। পরে তার পিতা লাইনম্যান সফিক মিয়া সদর থানায় জিডি করলে গতকাল স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর পুলিশ তাকে উদ্ধারে অভিযান শুরু করে।