রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মাধবপুরে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিনের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন দুনীর্তির অভিযোগ এনে অনাস্তা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন ৮ জন ইউপি সদস্য। গতকাল সোমবার ইউপি সদস্যরা হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়- উপজেলার বহরা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই দলীয় প্রভাব বিস্তার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতে জড়িয়ে পড়েন। ইউনিয়ন পরিষদের হোল্ডিং এর টাকা, ইউনিয়ন পরিষদের গাছ বিক্রির টাকা, ইউনিয়ন পরিষদের পুকুরের মাছ বিক্রির টাকা, ১% এর টাকা, ইউনিয়ন পরিষদের দোকান ঘরের ভাড়ার টাকা এবং বিভিন্ন ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাত করে আসছেন। কোন সদস্য এর প্রতিবাদ করলে দলীয় প্রভাব দেখিয়ে তাকে থাকিয়ে দেয়া হতো।
এ ব্যাপারে কয়েকবার নির্বাচিত ইউ/পি সদস্য ফরিদ মিয়া জানান, আমি বা আমরা এর প্রতিবাদ করলে দলীয় প্রভাব দেখিয়ে মিথ্যা মামলার ভয় দেখাতেন। তাই আমরা এতোদিন চুপ ছিলাম।
এ ব্যাপারে চেয়ারম্যান আলাউদ্দিন জানান, এগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, আর দোকানঘর তো বিগত পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান সব দোকান এককালিন ভাড়া দিয়ে গেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com