বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

জেলা বিএনপি’র আলোচনা সভায় বক্তারা দেশনেত্রীর নেতৃত্বে মরণপণ সংগ্রামে লড়াই করার আহ্বান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১/১১ এর অভিনেতাদের সকল দূসরদের আছর হতে দল, দেশ ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মরণপণ সংগ্রামে লড়াই করার আহ্বান ॥ আলোচনা সভায় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭ম কারামুক্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপি’র আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম এর সভাপতিত্বে ও দেলোয়ার হোসেন দিলু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম.জি মোহিত, আমিনুর রশীদ এমরান, জেলা বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদ, ফারুক আহমেদ, হাজী ফজলুর রহমান টেনু, কানু রায়, সেলিম আহমেদ, আব্দুল ওয়াহেদ আঞ্জব, মোহাম্মদ নানু মিয়া, আজম উদ্দিন, মোহাম্মদ আলী মুছা, এডঃ আফজাল হোসেন, আব্দুল আহাদ, এস.এম আউয়াল, আব্দুল আহাদ মনা, আব্দুল গাফফার চৌধুরী সোহেল, এস.এম সোহাগ, আব্দুল আহাদ আনসারী, মাসুক মিয়া, আজিজুর রহমান, জহিরুল হক শরীফ, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, মুকিম চৌধুরী, সফিকুল ইসলাম, আলমপনা চৌধুরী মাসুদ, সেলিম রানা, হারিছ মিয়া, তাজুল ইসলাম, আবুল বাশার জুম্মন, হারুনুর রশিদ, ফজলুল ইসলাম, গাউছুর রহমান সুমন, মোহাম্মদ জামাল মিয়া, হারুন মিয়া, মোবারক হোসেন প্রমূখ।
বক্তারা বলেন- দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে বিএনপিকে ধ্বংস করার জন্য ১/১১ নাটক মঞ্চস্থ করা হয়েছিল। সেই নাটকের অভিনেতারা অত্যন্ত সুকৌশলে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও আগামী সুন্দর বাংলাদেশ নির্মাণের রূপকার তারেক রহমানকে গ্রেফতার করে নিশ্চিহ্ন করার সকল প্রচেষ্টা করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com