বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

লাখাইয়ে শিক্ষিকা মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি

  • আপডেট টাইম শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এক মাসেও লাখাইয়ে শিক্ষিকা রিবন রুপা দাশ (৩৮) এর মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি। এদিকে এ মামলার আসামিরা এখনও গ্রেফতার হয়নি। এ নিয়ে বাদি শংকিত হয়ে পড়েছেন। তবে এ মামলার অন্যতম আসামি অভিজিৎ ভট্টাচার্য্য হাইকোর্ট থেকে ৬ সপ্তাহর আগাম জামিন এনেছেন বলে লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানিয়েছেন। এ মামলার অন্যতম দুই আসামি বিপ্লব রায় সুজন ও পিন্টু আচার্য্যকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। একটি সূত্র জানিয়েছে, তারা হয়তোবা পাশর্^বর্তী দেশ ভারতে আত্মগোপন করেছে। নিহত শিক্ষিকা ভরপূর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার স্বামী অজয় কুমার দাশ লাখাই মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক। তাদের বাড়ি ভবানীপুর গ্রামে। গত ১২ মে তার লাশ মাদনা সড়কের ঝনঝনিয়া ব্রিজের নিকট পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর থেকেই নানা গুঞ্জন শুরু হয়। তবে তার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় লাখাই থানায় ৩ জনকে আসামি করে মামলা করেন নিহতের স্বামী। এরপর থেকেই জেলা জুড়ে আলোচনা সমালোচনা চলছে। অনেকের ধারণা উল্লেখিতরা ওই শিক্ষিকা ব্লেকমেইল করতো। যার কারণে সে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে। শিক্ষিকার মামলার শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। কিন্তু তারপরও ঘাতকরা ধরাছোয়ার বাইরে রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com