শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মাধবপুরে অবৈধভাবে চলছে মাটি বালু বিক্রি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে হরদম চলছে অবৈধভাবে মাটি বালু বিক্রি। উর্বর ফসলি জমি, টিলা এমনকি সরকারী সম্পত্তিও বালু খেকোদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। অনুমোদনহীন ড্রেজার মেশিন বসিয়ে উপজেলার সর্বত্র চলছে এ অবৈধ কার্যক্রম। সম্প্রতি উপজেলা ভূমি কর্মকর্তা একাধিক স্থানে অভিযান চালিয়ে এক্সেভেটর মেশিন, ট্রাক্টর ও ড্রেজার মালিককে জরিমান করলেও পুরোপুরি বন্ধ করা হচ্ছে না। ইজারাকৃত বালু মহালের সীমানার ভিতর যথেষ্ট পরিমান বালু না থাকায় মহালের বাইরে থেকে প্রতিদিন কয়েক লক্ষ টাকার বালু বিক্রি হচ্ছে। এতে সরকার বিরাট অংকের রাজস্ব হারানোর সাথে সাথে চোরাই পথে বালু বিক্রি করে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম ফয়সাল বলেন, অবৈধ মাটি বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান দিয়ে জরিমানা আদায় করা হচ্ছে। অবৈধ কার্যক্রমে যে জড়িত থাকবে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com