বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পৌরসভায় মিলাদ মাহফিল

  • আপডেট টাইম শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট এর সকল শহীদদের স্মরণে হবিগঞ্জ পৌরসভায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের পূর্বে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মুনিরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবী নগরী, বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আলমগীর হোসাইন সাইফি প্রমূখ। সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে স্বাধীন বাংলাদেশকে বিশ্বের বুকে সম্মানের আসনে তুলে ধরেছিলেন তেমনি আমাদের দেশের শিশুরা পবিত্র কুরআন তেলাওয়াত করে আমাদের দেশের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। মেয়র বলেন, পাচঁ বছরের জন্য আমি মেয়র পদে নির্বাচিত হয়েছি। ইতিমধ্যে আড়াই বছর অতিক্রান্ত হয়েছে।’ বাকী সময়টুকু যাতে জনগনের সেবায় সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন। এর আগে পৌরসভার আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কুরআন পাঠ খতম করেন। দোয়া ও মিলাদ মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরবাসী তথা দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com