শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

চুনারুঘাটে একই রাতে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ৪০ লক্ষ টাকা লুট ॥ আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২৬০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আবারো একই রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। এতে গৃহকর্তা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। ডাকাতরা ২৫ ভরি স্বর্ণালংকার, ৬ লক্ষ টাকা, মোটরসাইকেল, মোবাইলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এএসপি নির্মলেন্দু চক্রবর্তী। তবে এখন পর্যন্ত কোন ডাকাত আটক হয়নি বা কোন মালামাল উদ্ধার হয়নি।
সূত্রে জানা যায়, গত (৬ আগষ্ট) রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া এলাকার ধনছি গ্রামের প্রবাসী দৌলত খা ও সোহেল খার বাড়িতে এবং আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরী গ্রামের প্রবাসী আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে পৃথক দুইটি ডাকাত দল হানা দেয় এবং তাদের মারধোর করে স্বর্ণ, নগদ টাকা, মোটরসাইকেল, মোবাইল সহ দামী জিনিসপত্র নিয়ে যায়।
ধনছি গ্রামের প্রবাসী দৌলত খা ও সোহেল খা এর ভাই ডাকাতদের চুরির আঘাতে আহত মিজান খা জানান, রাত তিনটার দিকে ১০/১২ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। ঘরের নারী ও শিশুদের জিম্মি করে আলমিরা ও ওয়াড্রপ খুলে ইচ্ছে মত স্বর্ণালংকার, মোবাইল, দামী কাপড় ও ৬ লক্ষ টাকা নিয়ে যায়। তিনি এগিয়ে আসলে ডাকাতরা তাকে চুরি দিয়ে পায়ে আঘাত করে। যাওয়ার সময় তার মোটরসাইকেলটি নিয়ে যায়। ভোরে এলাকাবাসী এসে তাদের হাসপাতালে নিয়ে যান। কালিশিরী গ্রামের প্রবাসী আকবর হোসেন এর বাড়িতে তার ভাই গুরুতর আহত হোসেন আলী জনান, রাত তিনটায় ১০/১২ জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করেই হামলা শুরু করে। এসময় তিনি এগিয়ে গেলে ডাকাতরা রামদা দিয়ে তার মাথায় কুপ দেয় এতে তিনি মাটিতে পড়ে যান। তার মাথায় ১১ টি সেলাই দেয়া হয়েছে। তার বাড়ির কেয়ারটেকার বৃদ্ধ গোলাপ খা (৮০) কে আঘাত করে। দুজনই হাসপাতালে ভর্তি আছেন। ডাকাতরা ঘরের মহিলা ও শিশুদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, পার্সপোর্ট ও জরুরী কাগজপত্র নিয়ে যায়। এ সকল ঘটনায় চুনারুঘাটের সাধারন মানুষ আতংকি, শংকিত ও উৎকন্ঠায় রাত যাপন করছে। অন্যদিকে প্রবাসীরা বাড়িঘর ও পরিবার নিয়ে চিন্তিত রয়েছেন। তারা স্ত্রী, সন্তান ও পরিবারের চিন্তায় প্রবাসে ঠিকমত কাজ কর্ম করতে পারছেন না। এমতাবস্থায় চুনারুঘাট থানা পুলিশ কে আরো চৌকস ও দায়ীত্বশীল ভুমিকা রাখার অনুরোধ করেন প্রবাসীরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com