রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সদর মডেল থানা পুলিশের চিরুণি অভিযানে ডাকাতি, খুন, ধর্ষণ, জুয়া ও মাদকসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ বিভিন্ন জাতের মাদক, জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজার নির্দেশে এসআই মমিনুল ইসলাম পিপিএম, বিপিএম সাইফুল ইসলাম, কাওসার মাহমুদ তোরণ, সজিব, সনক কান্তি, ইয়াকুব আলী, হেমায়েত আলী, এএসআই শিবলুসহ একদল পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, আব্দুস সহিদ, আজমান আলী, ইয়াবাসহ ধৃত উমেদনগরের মান্না, সেলিম, কবির হোসেন, আবুল কালাম, দেলোয়ার হোসেন, লিটন মিয়া, এংরাজ মিয়া। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি গোলাম মর্তুজা। তিনি বলেন, ঈদকে সামনে রেখে জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশের টহল জোরদার করা হয়েছে। এ অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com