রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শহরের রাজনগর কবরস্থান থেকে সাজাপ্রাপ্ত আসামি সেলিম গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৯৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান এলাকা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি সেলিম মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এসআই সাইফুল ইসলাম, হেয়ায়েত হোসেন ও ইয়াকুব আলীর নেতৃত্বে একদল ওই এলাকা থেকে তাকে আটক করেন। সে ওই এলাকার মৃত ফজল মাহমুদের পুত্র।
পুলিশ জানায়, একটি মাদক মামলায় জেলা ও দায়রা জজ আদালত থেকে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা রয়েছে। এতোদিন সে আত্মগোপনে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে সে বাড়ির পাশে আত্মগোপন করে। সেখান থেকে পুলিশ তাকে আটক করে। আজ শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com