শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৩৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌর মেয়র এমএফ আহমেদ অলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক কামাল, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেহ আহাম্মদ, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুখলিছ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদউজ্জামান মাসুক, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন প্রমুখ। এছাড়া সভায় আইনশৃংখলা কমিটির সদস্যবৃন্দ অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন। সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির বলেন, মাদক সমাজকে হুমকীর মুখে নিয়ে যায়। মাদক থেকেই অপরাধ শুরু হয়। মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে রেহাই দেওয়া যাবে না। মাদক প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকের হাত থেকে সমাজকে রক্ষা করতে আইনশৃংখলা বাহিনী কাজ করছে। আইনশৃংখলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com