রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

আজমিরীগঞ্জ আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ ॥ কারা আসছেন নেতৃত্বে ॥ সর্বত্র আলোচনার ঝড়

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৭০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ রবিবার অনুষ্টিত হবে। এ নিয়ে হাট-বাজারে, চা’য়ের দোকান সহ সর্বত্র বইছে আলোচনার ঝড়। সম্মেলনে সেক্রেটারি হিসেবে কে পড়বে জয়ের মালা, অপেক্ষার প্রহর গুনছে আ,লীগ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও এলাকার সাধারণ জনগণ। জানা যায়, সব জল্পনা কল্পনায় অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আজ রবিবার অনুষ্টিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। অনুষ্টিত ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের জন্য মঞ্চ নির্মাণ করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের মাঠে। সভাপতি ও সেক্রেটারি প্রার্থীরা রাস্তায় গেইট নির্মাণ সহ রাস্তার দু’পাশ ও সম্মেলন মাঠের আশপাশের এলাকা রং বেরং এর ব্যানার, ফেস্টুনে ভরে গেছে। সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। তথ্য অনুসন্ধানে জানা যায়, সর্বশেষ ২০১৩ সালের শেষের দিকে আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্টিত হয়েছিল। ওই সম্মেলনে বর্তমান আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়াকে সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রয়াত আতর আলী মিয়াকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়। ২০১৮ সনের ২০ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতর আলী মিয়া মৃত্যুবরণ করেন। পর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদের দ্বায়িত্ব পান যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার আলী। নানা প্রতিকূলতা ও জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর সম্মেলন অনুষ্টিত না হলেও আজ ১২ জুন রবিবার অনুষ্টিত হতে যাচ্ছে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। আজকের সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সম্মেলনে, সভাপতি প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষনা করেন বর্তমান সভাপতি মিছবাহ উদ্দিন ভূঁইয়া। আর কোন প্রার্থীতার খবর পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থীতা ঘোষনা করেন ৪ জন। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামীলীগের সদস্য মর্তুজা হাসান, জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামীলীগের সদস্য নজমুল হাসান ও ১নং আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের আওয়ামীলীগের সদস্য ডাঃ মোঃ লোকমান মিয়া। উক্ত সম্মেলনে কারা আসছেন আগামীর নেতৃত্বে অপেক্ষার প্রহর গুনছে নেতাকর্মী সহ এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com