বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

চুনারুঘাটে আবারও বন্যপ্রাণী হত্যা

  • আপডেট টাইম রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার পশ্চিম হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে আবারও গন্ধ গোকল প্রজাতির একটি নিরীহ বন্য প্রাণীকে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে প্রাণীটিকে একটি সরিষা ক্ষেতে হত্যা করা হয়। তবে, প্রাণীটিকে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। এলাকাবাসী জানান, ঘটনার দিন বেলা এগারোটার সময় প্রাণীটি তারা গ্রামের মাঠে মৃত অবস্থায় দেখতে পান। কাউছার আহমেদ নামের একজন ফেইসবুকে প্রাণীটির ছবিসহ পোস্ট করলে বনবিভাগ তা জানতে পারেন। পরে সাতছড়ি বন কর্মকর্তা মাজহারুল ইসলাম সহ বনবিভাগের একদল কর্মী ঘটনাস্থলে আসেন। বিষয়ে তদন্ত করলে কেহই মুখ খোলেননি। পরে তারা চলে যান। বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম বলেন, চুনারুঘাটে বন্যপ্রাণী হত্যা বন্ধ করতে মাইকিং, লিফলেট বিতরণ ইত্যাদি করা হয়েছে। ইতিমধ্যে বন্যপ্রাণী হত্যাকারীদের বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে। তবুও লোকজন সচেতন হচ্ছে না। এটা খুবই দুঃখজনক। গন্ধ গোকল খুবই নিরীহ প্রজাতির প্রাণী। নিশাচর এ প্রাণীটি মূলত ফলখেকো হলেও কীটপতঙ্গ, শামুক ডিম-বাচ্চা-পাখি, ছোট প্রাণী, তাল-খেজুরের রসও খায়। এরা ইঁদুর ও ফল-ফসলের ক্ষতিকর পোকামাকড় খেয়ে কৃষকের উপকার করে। এর আগে গত ১৫ জানুয়ারি উপজেলার নুর মোহাম্মদ পুর গ্রামে একটি বন বিড়াল ও ২২ জানুয়ারি কাচুয়া গ্রামে একটি চিতা বিড়ালকে পিটিয়ে হত্যা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com