রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচংয়ে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার আসামিকে আদালতে তোলা হলে আসামি ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার দিকে বানিয়াচং থানাধীন ৩নং ইউনিয়নের অন্তর্গত জাতুকর্ণপাড়া গ্রামের তরুনী (ভিকটিম) বান্ধবীর বাড়ী থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথিমধ্য ধর্ষক হেলাল মিয়ার বাড়ীর সামনে পৌছলে ধর্ষক হেলাল মিয়া ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগ প্রাপ্তির সাথে সাথে নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পর ওসি মোহাম্মদ এমরান হোসেন এর নির্দেশে এসআই (নিঃ) ওমর ফারুক সংঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ধর্ষক হেলাল মিয়া (২৫) কে গ্রেপ্তার করে। সে জাতুকর্ণপাড়া (মাইজের মহল্লা) আঃ সালাম এর ছেলে। হেলাল মিয়াকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে বর্ণিত আসামি অত্র মামলার ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি জানান, মামলা দায়েরের পরপরই বিষয়টিকে আমলে নিয়ে দ্রুত আসামীকে গ্রেফতারে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে আসামী হেলালকে তার বসত ঘর থেকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে ধর্ষক হেলাল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। এ ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কি না এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত আছে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com