শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

আইজিপি ব্যাজ পাওয়ায় সদর থানার ওসিকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সপ্তাহ-২০২২ইং উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে আইজিপি ব্যাজ প্রদান করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন থানার অফিসার ও ফোর্সগণ। গতকাল সোমবার দুপুরে সদর থানার ওসির রুমে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুনু মিয়া, এসআই জুয়েল সরকার, আব্দুর রহিম, সনক চন্দ্র, খুর্শেদ আলী, ফয়ছল আহমেদ, আসমা আক্তার, এএসআই সুমন ও বিজুসহ অন্যান্য পুলিশ সদস্যরা। প্রসঙ্গত, সদর থানার ওসি মাসুক আলী আইন শৃঙ্খলাসহ চাঞ্চল্যকর রিদয় হত্যা, পিকআপ চালক সাগর হত্যা, স্কুল ছাত্রী জেরিন হত্যাসহ বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে আসামিদের গ্রেফতার ও আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি এবং রহস্য উন্মোচন করায় তাকে আইজিপি ব্যাজ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com