শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে বিয়ে করেও ঘর বাধা হলো না প্রেমিক যুগলের

  • আপডেট টাইম রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ভালবেসে বিয়ে করে ঘর বাধা হলো না প্রেমিক যুগলের। পিতার মামলায় বাসর ঘর থেকে প্রেমিকাকে উদ্ধার করলেও পালিয়ে গেছে প্রেমিক। জানা যায়, উপজেলার ঢেওয়াতলি গ্রামের মৃত আব্দুস সাত্তারের কন্যা সোমা আক্তার (২০) এর সাথে মোবাইলে পরিচয় হয় শায়েস্তাগঞ্জ চন্ডিপুর গ্রামের আলাই মিয়ার পুত্র সজল (২৫) এর। পরে তাদের মাঝে মন দেয়া নেয়া চলে। কিন্তু বিষয়টি মেনে নেয়নি সোমার পরিবার। এরই মাঝে তারা ঘর বাধার আশায় পাড়ি জমায় অজানায়। গত বুধবার হবিগঞ্জ আদালতে এসে এভিডেভিড করে বিয়ে করে চুনারুঘাটের পাকুরিয়ায় সজলের বন্ধুর বাড়িতে বাসর ঘর সাজায়। গত শুক্রবার রাতে সোমার পিতা চুনারুঘাট থানায় অভিযোগ দিলে পুলিশ বাসর ঘরে হানা দিয়ে সোমাকে উদ্ধার করে। এ সময় সজল ও তার বন্ধু পালিয়ে যায়। ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ভিক্টিমকে মেডিকেল করাতে শনিবার রাতে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিতার অভিযোগ এর প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। রিপোর্ট এলে নিশ্চিত হওয়া যাবে ধর্ষণ হয়েছে কিনা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com