শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার মতবিনিময় সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ণভাবে উদযাপন উপলক্ষে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময়সভা পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গতকাল ৬ অক্টোবর ২০২১ দুপুর ১১ ঘটিকায় পৌর এলাকার
নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌরশাখার সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য, গোবিন্দ জিউ আখড়া পূজা ম-পের সভাপতি অরবিন্দ বণিক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সহসভাপতি মৃণাল কান্তি রায় মিনু, পৌর শাখার সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, পূর্ব তিমিরপুর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নিশিকান্ত সূত্রধর, সংঘমিত্র পূজা মন্ডপের সভাপতি সাধন চন্দ্র দাশ, জয়দুর্গা যুব সংঘের সভাপতি বারীন্দ্র ধর, প্রগতি সংঘের সভাপতি সায়র দাশ, সাধারণ সম্পাদক সুবোধ দাশ, গীতা সংঘের সভাপতি সুবল চন্দ্র দেব, শ্রী শ্রী দুর্গা সংঘের সভাপতি যাদব চন্দ্র দে, মহাশক্তি সার্বজনীন পূজা কমিটির সভাপতি দীপক পাল, সন্যাসসংঘ পূজা ম-পের সভাপতি পিযুষ কুড়ি, সূর্য তরুণ সংঘের সভাপতি অমৃত দাশ, গীতাপাঠক সঞ্জয় দাশ, রোটারেট ক্লাব অব নবীগঞ্জের সভাপতি রঙ্গলাল রায়, বিশিষ্ট ব্যবসায়ী গৌতম রায়, রন দাশ, সাবেক মেম্বার রসময় শীল, হিমাংশু সরকার ভজন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২ মো. আ. ছোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর পূর্ণিমা রানী দাশ ও সৈয়দা নাসিমা বেগম, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নানু মিয়া, নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার রায়, পিনাক পুরকায়স্থ নান্টু, গৌতম পুরকায়স্থ, প্রশান্ত গুপ্ত খোকন, রবীন্দ্র দাশ সেলাই, পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী সহ পৌরসভার কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ। সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘেœ সম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় পৌরসভার পক্ষ থেকে সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। তিনি এ ব্যাপারে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সুশীল সমাজ সর্বোপরি বিভিন্ন পূজা ম-পের পূজারীবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাশেষে তিনি পৌরসভার পক্ষ থেকে অন্যান্য সহযোগিতার পাশাপাশি পৌরসভার প্রতিটি পূজাম-পের কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে ১০ (দশ হাজার) টাকা করে অনুদান প্রদান করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com