বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আজমিরীগঞ্জে সৌলরী গ্রাম রক্ষায় অস্থায়ী কাজের উদ্বোধন করেন এমপি মজিদ খান

  • আপডেট টাইম রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৫০ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর বাম তীরে সৌলরী বাজার সংলগ্ন এলাকার নদী ভাঙ্গনের কবল আপদকালীন জরুরী অস্থায়ী প্রতিরোধ কাজের উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। এ উপলক্ষে শনিবার দুপুরে কাকাইলছেও ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাউবো হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ নেওয়াজ তালুকদারের সভাপতিত্বে ও কাকাইলছেও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন বাবুলের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বিশেষ অতিথি উপজেলা নিবার্হী অফিসার সুলতানা সালেহা সুমি। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজবাহ উদ্দিন ভ’ইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, টিকাদার শরীফ উল্লাহ, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, বিণয় সুত্রধর প্রমূখ। আলোচনা শেষে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে কাজের উদ্বোধন করেন। উল্লেখ্য, পানি বাড়ার সাথে সাথে ভাঙ্গনও বেড়েছে। একটি এলাকার ভাঙ্গন রোধের উদ্যোগ নিলেও আরো দুইটি ইউনিয়নের সহশ্রাধিক পরিবারে বিলীনের আতঙ্ক। বিগত কয়েক বছর যাবৎ ভাঙ্গন দেখা দিলেও স্থায়ী পদক্ষেপ নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শুধু একটি গ্রাম অস্থায়ী ভাবে রক্ষায় ২০ হাজার জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছে দপ্তরটি। এতে সরকারের ব্যায় হবে হচ্ছে ৮৯ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com