রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

যান চলাচল ভঙ্গের দায়ে সিএনজি চালককে চেয়ারম্যানের অর্থদণ্ড

  • আপডেট টাইম শনিবার, ২১ জুন, ২০১৪
  • ৪৩৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ রাস্তায় চলাচল সংক্রান্ত নিয়ম কানুন ও বিধি-নিষেধ অমান্য করার অপরাধে স্থানীয় সরকার আইনে তাৎক্ষনিক বিচারে একটি সিএনজি অটো রিক্সাকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। পরে অবশ্য ক্ষমা করে দেয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যান চলাচল সংক্রান্ত আইন ভঙ্গ করে গতকাল সকালে বানিয়াচং আজমিরীগঞ্জ ভায়া শিবপাশা সড়কের বানিয়াচং বাজার অংশে চলাচলকালে একটি পিকআপ ভ্যান ও অটোরিক্সা প্রতিযোগিতা করে চালাতে থাকে। বিষয়টি ওই এলাকার ইউ.পি চেয়ারম্যান এর দৃষ্টিগোচর করা হলে ২টি বাহনকে আটক করে ইউ.পি কমপ্লেক্সে নিয়ে যান। তাৎক্ষনিক বিচারে ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ’২০১০ এর পঞ্চম তফসিল এর ইউনিয়ন পরিষদের অধীনে বিবেচ্য অপরাধ সমূহের ৪০নং উপধারায় বর্ণিত যানচলাচল সংক্রান্ত অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৮৯(২) ধারায় শুধু অটোরিক্সাকে ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষনিক আদায় করেন। অপর পিক আপ ভ্যান চালককে ট্রাফিক আইন মেনে চলায় প্রশংসা ও ধন্যবাদ প্রদান করে ছেড়ে দেয়া হয়।
অপরাহ্নে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ এর ৯০ ধারার বিধান অনুযায়ী দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করে মুছলেকা দেয়া হলে চালককে অর্থদণ্ড মওকুফ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com