শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

শহরের শ্যামলীতে মোবাইল ফোন ছিনতাইকালে দুই চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদকে সামনে রেখে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় চুরির হিড়িক পড়েছে। এক শ্রেণির মাদকসেবীরা টাকার জন্য ছিনতাই ও চুরির মতো অপরাধে জড়িয়ে পড়েছে। তাদের হাত থেকে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রেহাই পাচ্ছেন না। বাসা থেকে বের হলেই প্রকাশ্যে মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা। গতকাল রবিবার রাত ৮টার দিকে শহরের উত্তর শ্যামলী এলাকায় মোবাইল ফোন ছিনতাইকালে দুই চোরকে হাতেনাতে আটক করে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে সদর থানায় সোপর্দ করা হয়। তারা হল- নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের চৈদ আলীর পুত্র কালন মিয়া (২৮) ও নুর মিয়ার পুত্র শাহ আলম (৩০)। এ সময় তাদের সাথে থাকা অন্য সদস্যরা পালিয়ে যায়। জানা যায়, সন্ধ্যার পর থেকেই উঠতি বয়সী মাদকসেবীরা শহরের কেন্দ্রীয় ঈদগাহের ভেতরে ও আশপাশ এলাকায় এবং সদর হাসপাতালের পেছনের কোয়ার্টার এলাকা, সিনেমা হল, উত্তর শ্যামলী, রাজনগর, মোহনপুর, শায়েস্তানগরসহ বিভিন্ন এলাকায় মাদকসেবন করে। মাদকসেবনের টাকার জন্যই চুরি, ছিনতাইর মতো অপরাধমূলক কাজ চালিয়ে যাচ্ছে। সদর থানার ওসি জানান, দুই চোরকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সাথে কারা জড়িত তাদেরকেও খোঁজে বের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com