শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বিরোধ মিমাংসায় এমপি আবু জাহির ঝগড়ায় না জড়িয়ে জীবন মান উন্নয়নে নজর দিন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৩৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার প্রত্যন্ত এলাকা পর্যন্ত উচ্চ শিক্ষার সুযোগ করে দিয়েছে। অবহেলিত জনগোষ্ঠীকে উন্নয়নের আওতায় নিয়ে আসছে। এই উন্নয়নকে আরও তরান্বিত করার স্বার্থে ঝগড়া-বিবাদ থেকে দূরে থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার লাখাই উপজেলার মিরপুর গ্রামের সবুজ মেম্বার ও বেগুনাই গ্রামের মন্তু মিয়া তালুকদার পক্ষের দীর্ঘদিনের বিরোধ সামাজিকভাবে মিমাংসার লক্ষ্যে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেছেন। মাদনা বাজারের পার্শ্ববর্তী বিদ্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি আবু জাহির বলেন, সরকার বাঙালি জাতিকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ উপহার দিতে চায়। এ লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তাই নিজে, নিজের পরিবার ও দেশের স্বার্থে বর্তমান এবং পরাবর্তী প্রজন্মের জীবন-মান উন্নয়নে নজর দিন। সভায় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনুসহ লাখাই ও অষ্টগ্রাম উপজেলার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com