শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হককে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহিতুর রহমান রনি’র পিতা ফজলুল হক গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নাল্লিাহি—-রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ৩ ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজার নামাজ নবীগঞ্জ ওসমানী রোডস্থ শাহী ঈদগাহ ময়দানে বেলা ৩ টায় অনুষ্টিত হয়। পরে বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি পৌর এলাকার নহরপুর গ্রামে ২য় জানাজার নামাজ অনুষ্টিত হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রিয় সম্মান প্রদান করেন। জানাজার নামাজে অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এড. সুলতান মাহমুদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক প্রেসক্লাবের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম প্রমূখ। রাষ্ট্রিয় মর্যাদা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এদিকে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক শোত বার্তায় নিহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com