রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

মাধবপুরে উপ-নির্বাচন আজ ॥ ৩ প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৬৯ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আজ মঙ্গলবার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচন। নিবার্চন অবাধ, সুষ্টু করতে প্রশাসন সকল ধরনের প্রস্তÍুতি গ্রহন করেছেন। চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত উপজেলা বিএনপির আহবায়ক পারভেজ হোসেন চৌধুরী ধানের শীর্ষ প্রতীক বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খাঁন নৌকা প্রতীক ও তরুন সমাজ সেবক মোঃ আলফাজ মিয়া অটোরিক্সা (সিএনজি) প্রতীক নিয়ে প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নের ১৩ হাজার ৩ শত ৪০ পুরুষ ও ১১ হাজার ৩শ ৭ জন মহিলা ভোটার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট প্রদান করে তাদের নেতা নিবার্চন করবেন। গত ২৯ জুলাই শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান তৌফিক আলম চৌধুরী করোনা উপসগ নিয়ে মৃত্যুবরন করায় পদটি শূণ্য ঘোষানা করে নতুন নিবার্চনের তারিখ ঘোষনা করেন নির্বাচন কমিশন। ৩ প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান জানান, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ নিবার্চনকে সুষ্টু করতে প্রতি কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৭ জন অস্ত্রধারী আনসার সদস্য থাকবে। ৩জন নিবার্হী ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে মোবাইল টিম ও একজন জুটিশিয়াল ম্যাজিষ্ট্রেট’র নেতৃত্বে স্টাইকিং ফোস থাকবে। এছাড়া র‌্যাব ও বিজিবি’র সদস্যরা টহলে থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com