রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

চুনারুঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনের কারাদণ্ড ২৬টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

  • আপডেট টাইম সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৪৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ বিনষ্ট করা হয়। গতকাল রোববার বিকেলে উপজেলার পারকুল চা বাগানের পার্শ্ববর্তী স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিলটন চন্দ্র পাল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় :- দীর্ঘদিন ধরে পারকুল চা বাগানের পার্শ্ববর্তী স্থান থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। গোপন সূত্রে খবর পেয়ে রোববার বিকেল ৫টার দিকে অভিযান চালান উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল। এ সময় সেখান থেকে দুইজনকে আটক করেন। পরে আটককৃত আব্দুল করিম (৪০) কে ১ বছর ও কদ্দুস মিয়া (৪০) কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ২৬টি ড্রেজার মেশিন ও প্রায় ৫ হাজার মিটার পাইপ পুড়িয়ে বিনষ্ট করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল বলেন, এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com