শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর দুই বগির মাঝখানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ট্রেনে যাত্রীসেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়। আমরা নিজেরাই ‘চেইন’ টেনে গাড়ি থামিয়ে দেই। আগুন বড় আকার ধারণ করার আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সম হই।
তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্ক’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গাড়ি থামানো না হলে আরও বড় কিছু ঘটতে পারতো।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রেলওয়ে পুলিশ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। আগেই আগুন নিভিয়ে ফেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আর রাখা হয়নি। বিরতিহীন ট্রেনটি ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। তিনি জানান, ট্রেনের যাত্রীরা নিরাপদে আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com