শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লাখাই প্রেসক্লাবের কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৪৭৬ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় লাখাই প্রেসক্লাবের এক সাধারণ সভায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বুল্লা বাজারে সকলের সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি মোঃ আবুল কাসেম (দৈনিক আমাদের সময়) ও (দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস), সহ-সভাপতি উত্তম কুমার দেব (দৈনিক এশিয়ার বাণী), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (দৈনিক সিলেটের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ চৌধুরী (দৈনিক প্রভাকর), সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন (জি বাংলা), দপ্তর সম্পাদক নিতেশ দেব (দৈনিক হবিগঞ্জের মুখ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিমুর রহমান (দৈনিক আজকের হবিগঞ্জ), অর্থ সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস (স্বদেশ বার্তা), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হান্নান (দৈনিক আমার সংবাদ), সদস্য সূর্য্য রায় (দৈনিক হবিগঞ্জ সময়) ও আয়েশা সিদ্দীকা (কালের কাগজ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com