রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

শায়েস্তাগঞ্জে কুতুবের চক মাদরাসায় তাফাজ্জুল হক হুজুরের স্মরণ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫২৭ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জ কুতুবের চক জামেয়া রাশিদীয় মাদরাসার সাবেক প্রধান তত্ত্বাবধায়ক মরহুম আল্লামা হাফিজ তাফাজ্জুল হক হুজুরের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মাদরাসা কক্ষে এ সভায় সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুল হাকিম নিশাপটী।
আলোচনায় অংশগ্রহণ করেন- হবিগঞ্জ দ্বীনিশিক্ষা বোর্ডের নবনিযুক্ত সভাপতি হাফেজ মাওলানা মুসা, অত্র মাদরাসা পরিচালনা কমিটির উপদেষ্টা ও শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, মাওলানা আবু বক্কর, মাওলানা তাফহীমুল হক, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি আ স ম আফজল আলী, মাদরাসার মোহতামিম মাওলানা আইয়ূব আলী, নতুন ব্রীজ হুসানীয়া মাদরাসার মোহতামিম মাওলানা সৈয়দ তানভীর আহমেদ প্রমুখ।
পরে মরহুম আল্লামা তাফাজ্জুল হকের তৃতীয় পুত্র হাফিজ মাওলানা তাফহীমুল হককে অত্র মাদরাসার প্রধান তত্ত্বাবধায়ক ও হাফেজ মাওলানা মুসাকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করে তাফাজ্জুল হকের জন্য মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com