শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গের সুবিদপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। মঙ্গলবার বিকেলে আতুকুড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে ডিজে ফুটবল একাদশকে ০/১ গোলে হারিয়ে ইয়ং বাদার্স ফুটবল একাদশ জয় লাভ করে। খেলায় সেরা খেলোয়ার হিসেবে নির্বাচিত হন পলাশ আখনজী। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন হবিগঞ্জ ক্রীড়া সংস্থার রেফারী শেখ জিতু মিয়া। সহকারি রেফারী ছিলেন সুজন ও টিটু। খেলা শেষে ইউপি সদস্য জালাল মিয়া আখনজীর সভাপতিত্বে এবং মহিবুল হোসেন উজ্জলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবিদপুর ইউপি চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন আতুকুড়া খান বাহার এহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শেখ আব্দুল্লাহ মিয়া, সমাজসেবক এসএম লুৎফুর রহমান, বিশিষ্ট মুরুব্বী আব্দুল হেকিম, বিশিষ্ট ব্যবসায়ী কাজল মিয়া আখনজী, নজরুল ইসলাম, নুর মিয়া, শাহাব উদ্দিন আখনজী, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, সুলতান আখনজী প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের খেলোয়াদের ১৪ ইঞ্চি টেলিভিশন ও রানার্সআপ দলের খেলোয়ারদের হাতে টপি তুলে দেয়া হয়। উল্লেখ্য, ইউপি সদস্য জালাল মিয়া আখনজীর সৌজন্যে পুরস্কারগুলো দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com