শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জেলা যুব ইউনিয়নের প্রতিবাদী মানববন্ধন

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শনিবার বাংলাদেশ যুব ইউনিয়ন হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের প্রধান ফটকের সামনে বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুয়েটে ছাত্র হত্যার প্রতিবাদে ও ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা যুব ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব ইউনিয়নের সহ-সভাপতি পিনাক রঞ্জন দেবনাথ, জেলা যুব ইউনিয়নের সাবেক আহ্বায়ক বন্ধু মঙ্গল রায়, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি মৃদুল কান্তি রায়, জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক প্রণব কুমার দেব, মাহাথির মোহাম্মদ, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক লুৎফুন্নাহার মিলি, যুগ্ম-আহ্বায়ক অংকন রায় প্রমুখ। মানববন্ধনে বক্তাগণ বলেন ফাহাদ হত্যার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি এবং ভারতের সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানান বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com