শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মোতাচ্ছিরুল ইসলামকে সংযুক্ত আরব আমিরাতে নাগরিক সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৭৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, জাতিসংঘের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী এবং হবিগঞ্জ ইউনিটির উদ্যোক্তা মোতাচ্ছিরুলকে দেশে ফেরার পথে সংযুক্ত আরব আমিরাত এর শারজাহ্তে মাম রেষ্টুরেন্ট এর হল রুমে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। আলী তালুকদার এর সভাপতিত্বে ও মুমিনুল হক রাসেল, শাজাহান মিয়া ও তৈয়ব যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হারুন আল রশিদ, (উপদেষ্টা) প্রকৌশলী আব্দুল কাইয়ুম, (উপদেষ্টা) মোহাম্মদ সহিদুল ইসলাম উপদেষ্টা হবিগঞ্জ সোসাইটি, ইউ.কে. দেলোয়ার চৌধুরী (সাধারণ সম্পাদক সি.ভি.উ.প) সালেহ আহমেদ তালুকদার (সহ-সভাপতি) সুলতান চৌধুরী (যুগ্ম সম্পাদক) হাজ্বী ছায়েদ (সভাপতি আবুধাবি), জিতু মিয়া (সভাপতি শারজাহ্) তাজুল ইসলাম রুমান (আহব্বায়ক রাস আল কাইমা), বসির আহমেদ সামছু (সভাপতি আবুধাবি মহানগর) উজ্জ্বল মিয়া (সভাপতি বাহুবল ঐঃ পরিষদ), মোঃ ফারুক, গৌতম গোষ, কাজল মিয়া, আজীজ খান, কাওসার মিয়া, বাচ্চু মিয়া প্রমূখ। সভায় মোতাচ্ছিরুল ইসলাম বলেন, প্রবাসে থেকেও নির্বাচনে আপনারা যেভাবে আমার পক্ষে কাজ করেছেন। তা অকরণীয়। আমি আপনাদের এই ঋণ পরিশোধ করতে পারব না। তবে আপনাদের যে কোন সমস্যায় আমাকে পাবেন নিজের ভাইয়ের মতো। মোতাচ্ছিরুল ইসলাম বলেন, অর্থবিত্তের জন্য চেয়ারম্যান নির্বাচিত হইনি। এলাকার জনগণের সেবা করার জন্যই আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com