রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

সাংবাদিক চৌধুরী মাসুদ আলী ফরহাদের মায়ের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাছরাঙ্গা টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাব ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদের আম্মা মোছাঃ আনোয়ারা চৌধুরী বাধ্যক জণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।
গত সোমবার সকাল ৯ টায় দিকে শহরের পুরান মুন্সেফীস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর। তিনি ৩ ছেলে ৬ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর সওদাগর মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসেসিয়শনের সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি আবু ছালেহ মোঃ নুরুজ্জামান চৌধুরী শওকত, সাংবাদিক ফোরাম এর সভাপতি শাকিল চৌধুরী, প্রেসক্লাব যুগ্ম সাধারণ নুরুজ্জামান ভূইয়া মামুন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, চলচ্চিত্র পরিচালক মোক্তাদীর ইবনে সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ীগণ অংশ গ্রহন করেন। পরে রাজনগরস্থ হবিগঞ্জ পৌরসভার কবরস্থানে মরহুমার লাশের দাফন সম্পন্ন করা হয়। এ দিকে হবিগঞ্জ জার্নলিস্ট এসোসিয়েশনের সদস্য চৌধুরী মাসুদ আলী ফরহাদের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়শেন। সংবাদপত্রের পদত্ত বিবৃতিতে সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী ও সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com