শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়ীতে হামলা ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৪ জুলাই, ২০১৯
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে সৌদি প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়েছে কতিপয় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে প্রবাসীর বাড়ীর লোকজন নিরাপত্তাহীনতায় ভোগছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বানিয়াচং সদরের যাত্রাপাশা গ্রামে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার বাড়ীতে। এ ঘটনায় প্রবাসী মঞ্জিল মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, কান্দিপাড়া এলাকার জুলহাস মিয়ার ছেলে জনি মিয়া প্রায়শই প্রবাসী মঞ্জিল মিয়ার পরিবারের লোকজনের কাছে বিভিন্ন সময়ে চাদাঁ দাবী করে আসছে। সম্প্রতি প্রবাসী মঞ্জিল মিয়া ছুটি নিয়ে বাড়ীতে আসলে এর মাত্রা আরো বেড়ে যায়। তার এসব অবৈধ কাজের প্রতিবাদ করায় গত শনিবার প্রবাসী মঞ্জিল মিয়ার বাড়ীতে এসে গ্রীল এর তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার উপর দারালো অস্ত্র দিয়ে আক্রমন করে। এতে মঞ্জিল মিয়াসহ তার পরিবারের লোকজন আহত হয়। এ ঘটনার সময় জনিসহ তার সাথে থাকা লোকজন মঞ্জিল মিয়ার ঘরের আলমারী ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার সহ অনেক মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন বানিয়াচং থানার এসআই আমিনুল হক চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com