শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ১০ ট্রাক বোঝাই খোয়াই নদীর মাটি জব্দ সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় গঙ্গানগরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু মাধবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে খালে ॥ নারী-শিশুসহ ৪ নিহত সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল মজুদ ২ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা গুনই গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ গজারিয়াকান্দি-ধনার আব্দা টাইগার ক্লাব চ্যাম্পিয়ন ঈদুল ফিতর উপলক্ষে চানপুর-গজারিকান্দি গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা বিএনপির আলোচনা সভায় হুইপ জি কে গউছ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই দেননি, সম্মুখ সারিতে যুদ্ধ করেছেন খোয়াই থিয়েটারের বিশ্ব নাট্য দিবস পালিত

বাহুবল উপজেলা নারী উন্নয়ন ফোরামের অসহায়দের মধ্যে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মিশন বিতরণ অনুষ্ঠানে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বাহুবল মডেল থানার ওসি কামরুজ্জামান, বাহুবল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন তারা, ইউপি চেয়াম্যান কামরুজ্জমান বছির, ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত, সহকারি শিক্ষা অফিসার আব্দুল ওয়াহেদ, রিংকু দাস, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী প্রমূখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মিলাদ গাজী বলেন- বর্তমান সরকার নারীদের নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছে। সরকার নারীদের কর্মমুখী করতে নারী উন্নয়ন ফোরামসহ কল্যাণমূখী বিভিন্ন সংস্থা সৃষ্টি করেছে। এতে নারীদের এখন আর ঘরে বসে থাকতে হয় না। নারীরা পুরুষের মতো কর্ম করে স্বাবলম্বী হচ্ছেন। তিনি প্রত্যেক নারীকে কর্মমূখী হওয়ার পরামর্শ দেন। সেলাই মেশিন বিতরণ শেষে উপজেলার ভাদেশ^র ইউনিয়নের বয়স্ক লোকদের মধ্যে ভাতার চেক বিতরণ করেন প্রধান অতিথি এমপি মিলাদ গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন পিআইও আশিষ কর্মকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com