বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ১০ ও ১১ আগস্ট পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানকৃত ১৩টি গরু, ২৯ কেজি গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহলদল ১১ আগস্ট রাত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১১ আগস্ট রাত ২ টার দিকে বাহুবল মডেল থানার এস এম মোরশেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব এর সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। উল্লেখ্য যে, গত ১৫ জুন বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে আদিত্যপুর ও আব্দাফৌদা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পূবালী ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখার আওতাধীন রাণীগাঁও বাজারে হবিগঞ্জ জেলার প্রথম “সেল্ফ সার্ভিস সেন্টার” (ইলেকট্রনিক ব্যাংকিং বুথ) সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অঞ্চলের প্রধান সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার সংরণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) শায়েস্তাগঞ্জের দাউদনগর বাজার থেকে সিনেমা হল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শায়েস্তাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত। এ সময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় রইছ আলী (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার অলিপুর এলাকায় স্কয়ার কোম্পানির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রইছ আলী শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আবু মিয়ার ছেলে। পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ডিজিটাল লেনদেন উৎসাহিতকরণ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বানিয়াচংয়ে পূবালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে “ক্যাশলেস বাংলাদেশ” বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট গতকাল মঙ্গলবার স্থানীয় ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বানিয়াচং পূবালী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাকসুদা আক্তার (৩৫) কে আটক করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সদর মডেল থানার ওসির নির্দেশে এএসআই তাওহীদ বিশ^াসের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। তিনি বহুলা প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষিকা ও পুরানমুন্সেফী এলাকার মঈন উদ্দিনের স্ত্রী। পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মাধবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউছিয়া কমিটি বাংলাদেশসহ উপজেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত মাধবপুর উপজেলা শাখার সভাপতি ধনু মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক- মাসুদুর রহমান মাসুমের পরিচালনা বক্তব্য রাখেন, মাওলানা ইউনুছ বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে ও বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মুফাচ্ছির রায়হান মুফতি (৩০) কে গ্রেপ্তার করেছে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর আড়াই টার দিকে হবিগঞ্জ শহরের ডাকঘর সড়কের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মুফাচ্ছির রায়হান মুফতি হবিগঞ্জ সদর থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে সন্দিগ্ধ এবং ৮ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরিক্ষার ফলাফলে হবিগঞ্জে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এবারও তারা ধারাবাহিকভাবে পাশের হার ও জিপিএ ৫ পাওয়ায় এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে ভালো ফলাফল করেছে শায়েস্তাগঞ্জ। এর মধ্যে শায়েস্তাগঞ্জ ইসলামীক একাডেমি থেকে ১৬৫ জন পরিক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৬৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন। পাশের হারের দিক থেকে তারাই প্রথম বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে রুটে অভ্যন্তরীণ বিরোধের জেরে বানিয়াচং-হবিগঞ্জ, বানিয়াচং-নবীগঞ্জ এবং বানিয়াচং-আজমিরীগঞ্জসহ প্রধান চারটি সড়কে অনির্দিষ্টকালের জন্য সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। কোনো আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ওইসব সড়কে চলাচলকারী হাজার হাজার যাত্রী সাধারণ চরম বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ধরে এই অচলাব¯’া চললেও সংকট নিরসনে দায়িত্বশীল কেউ এগিয়ে না বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকার পুরান পল্টনে ফেনি সমিতির উদ্দ্যোগে অনুষ্ঠিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াতুননেসা রুমা, সাধারণ সম্পাদক ফাহিম শুভ্র এবং হবিগঞ্জের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপ শংকর দাশ প্রান্ত বলেন, একবিংশ শতাব্দীর বৈষম্যহীন ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। তবে আধুনিক শিক্ষাব্যবস্থায় ইন্টারনেটের উচ্চমূল্য, ডিজিটাল ডিভাইসের অপ্রতুলতা এবং অবকাঠামোগত কাঠামোর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে অমিয় মোহন দাস (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম (দাসপাড়া) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অমিয় মোহন দাস ওই গ্রামের সুদাংশ মোহন দাসের ছেলে। পুলিশ জানায়, খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে থানার উপ-পরিদর্শক বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com