বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড ৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জিএম সফরাজ হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার পন্য জব্দ বাহুবলে ডাবল মার্ডার মামলার ৫ আসামী শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে পূবালী ব্যাংকের প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা শহরে চেক ডিজঅনার মামলায় শিক্ষিকা আটক

মাধবপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে মাধবপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, গাউছিয়া কমিটি বাংলাদেশসহ উপজেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত মাধবপুর উপজেলা শাখার সভাপতি ধনু মেম্বারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক- মাসুদুর রহমান মাসুমের পরিচালনা বক্তব্য রাখেন, মাওলানা ইউনুছ আনছারী, হরমুজ আলী, রফিকুল ইসলাম, গাউছিয়া কমিটি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম এখলাছুর রহমান সিরাজী, আহলে সুন্নাত ওয়াল জামা’আত উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, ক্বারী মিজানুর রহমান আজিজি, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকিউর রহমান, সদস্য আজিজুর রহমান, শায়ের হাফেজ আবজল হোসাইন, শায়ের তানবির, ছাত্রসেনা উপজেলা শাখার সভাপতি খন্দকার জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন ও আদর্শ মানবজাতির জন্য শান্তি, সম্প্রীতি, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার অনন্য শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
২৬ আগস্ট সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর জমায়েত হয়ে রোড ম্যাপ অনুযায়ী জশনে জুলুছ সম্পূর্ণ করা হবে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ভাবে সালাতু সালাম ও দোয়া অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com