শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার পন্য জব্দ

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ১০ ও ১১ আগস্ট পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চোরাচালানকৃত ১৩টি গরু, ২৯ কেজি গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করেছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১৭ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহলদল ১১ আগস্ট রাত ২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি তেলিয়াপাড়া সংরক্ষিত বনাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গম পাহাড়ি ও উঁচু-নিচু টিলা এলাকায় টহল দেওয়ার সময় বিজিবি সদস্যরা ১৩টি ভারতীয় গরু উদ্ধার করেন। একই দিনে চিমটিবিল বিওপির একটি টহলদল চিমটিবিল লেবু বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লেবু বাগানের মধ্যে বস্তায় লুকিয়ে রাখা অবস্থায় ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবির প্রাথমিক ধারণা, চোরাকারবারিরা ভারত থেকে এসব গরু ও গাঁজা পাচারের উদ্দেশ্যে এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে নেওয়ার জন্য দুর্গম জঙ্গল ও পাহাড়ি এলাকায় লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল তৎপরতার অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব চোরাচালানকৃত মালামাল জব্দ করা সম্ভব হয়। অপরদিকে, ৫৫ বিজিবির অধীন তেলিয়াপাড়া বিওপির একটি টহলদল ১০ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সীমান্ত এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় চোরাকারবারিদের লুকিয়ে রাখা একটি সন্দেহজনক ব্যাগের সন্ধান পান বিজিবি সদস্যরা। পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ২০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com