স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে অমিয় মোহন দাস (৩৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম (দাসপাড়া) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অমিয় মোহন দাস ওই গ্রামের সুদাংশ মোহন দাসের ছেলে।
পুলিশ জানায়, খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে অমিয় মোহন দাসের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।