স্টাফ রিপোর্টার ॥ বর্ণ্যাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পূবালী ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখার আওতাধীন রাণীগাঁও বাজারে হবিগঞ্জ জেলার প্রথম “সেল্ফ সার্ভিস সেন্টার” (ইলেকট্রনিক ব্যাংকিং বুথ) সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এই সার্ভিস সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ অঞ্চলের প্রধান সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক বিরাজ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মো: হেলাল উদ্দিন আজাদ (আর.আর.এম হবিগঞ্জ অঞ্চল), মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেন প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রানীগাঁও বাজার ও আশপাশের এলাকার গ্রাহকরা এখন আরও সহজে, দ্রুত ও সময় সাশ্রয়ীভাবে বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। নতুন এই ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ তৈরি হয়েছে। এতে ব্যাংকে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমবে এবং গ্রাহকদের সময় ও ভোগান্তি দুটোই কমবে বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে ‘ক্যাশলেস রানীগাঁও বাজার’ শীর্ষক বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালী শেষে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবারু চন্দ্র মহন্ত ডিজিটাল লেনদেন , ক্যাশলেস পেমেন্ট ইধহমষধ ছজ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণকে উৎসাহিত করেন। আয়োজকরা জানান, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ইধহমষধ ছজ এর ব্যবহার, ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে এবং দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, আধুনিক এ সেবা চালুর ফলে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংক কর্মকর্তা মো: আব্দুর রহিম।