বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

ডিজিটাল বৈষম্য দূরীকরণে ছাত্র মৈত্রীর ৫ দফা দাবি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার পুরান পল্টনে ফেনি সমিতির উদ্দ্যোগে অনুষ্ঠিত এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইয়াতুননেসা রুমা, সাধারণ সম্পাদক ফাহিম শুভ্র এবং হবিগঞ্জের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক দ্বীপ শংকর দাশ প্রান্ত বলেন, একবিংশ শতাব্দীর বৈষম্যহীন ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে তথ্য-প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। তবে আধুনিক শিক্ষাব্যবস্থায় ইন্টারনেটের উচ্চমূল্য, ডিজিটাল ডিভাইসের অপ্রতুলতা এবং অবকাঠামোগত কাঠামোর অভাবে বহু শিক্ষার্থী আধুনিক প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সংগঠনের কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, “আমাদের লড়াই কেবল একটি সাধারণ শিক্ষাঙ্গন গড়ার নয়, বরং এমন একটি আধুনিক ও বিজ্ঞানমনস্ক পরিবেশ তৈরি করা। যেখানে প্রতিটি শিক্ষার্থী সাইবার নিরাপত্তা, আধুনিক তথ্য-প্রযুক্তি এবং প্রয়োজনীয় ডিজিটাল উপকরণের সমান সুযোগ পাবে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার তরুণ ও নারী নেতৃত্বকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাবে।”
বিবৃতিতে ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে হাই-স্পিড ওয়াই-ফাই নিশ্চিত করা, আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপন, শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে ডিজিটাল ডিভাইস প্রদান এবং সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com