বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড ৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জিএম সফরাজ হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রমের উদ্বোধন হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার পন্য জব্দ বাহুবলে ডাবল মার্ডার মামলার ৫ আসামী শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার চুনারুঘাটের রাণীগাঁও বাজারে পূবালী ব্যাংকের প্রথম ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন শায়েস্তাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শায়েস্তাগঞ্জের অলিপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় টমটম চালক নিহত বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ মতবিনিময় সভা শহরে চেক ডিজঅনার মামলায় শিক্ষিকা আটক

বাহুবলে ডাবল মার্ডার মামলার ৫ আসামী শায়েস্তাগঞ্জে গ্রেপ্তার

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের আলোচিত ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১১ আগস্ট রাত ২ টার দিকে বাহুবল মডেল থানার এস এম মোরশেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব এর সহায়তায় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন। উল্লেখ্য যে, গত ১৫ জুন বাহুবল উপজেলার ডুবাঐ বাজারে আদিত্যপুর ও আব্দাফৌদা এবং হিলালপুর গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আদিত্যপুর গ্রামের সেলু মিয়া ও হেলাল উদ্দিন নিহত হয়। পরবর্তীতে ২৩ জুন বাহুবল মডেল থানার মামলা নং ১৩ দায়ের করা হয়। এই ডাবল মার্ডার এর এজাহার নামীয় আসামী সবুজ মিয়া, সুফিয়ান, সামছু মিয়া,রুবেল মিয়া, কবির মিয়া, সর্বসাং হিলালপুর থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীদেরকে সর্তকতার সহিত পুলিশ স্কটের মাধ্যমে গতকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা জানান, এই পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com