স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় রইছ আলী (৫০) নামে এক টমটম চালক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার অলিপুর এলাকায় স্কয়ার কোম্পানির গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রইছ আলী শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আবু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় সিলেটগামী একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি টমটমকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে টমটমটি দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই টমটম চালক রইছ আলীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় রইছ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এটি একটি মানবিক ও জনকল্যাণমুলক উদ্যোগ। এ উদ্যোগ পৌর এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের স্বাস্থ্যসেবা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ন ভুমিকা রাখবে।’