বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

হবিগঞ্জে এসএসসিতে ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসএসসি পরিক্ষার ফলাফলে হবিগঞ্জে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এবারও তারা ধারাবাহিকভাবে পাশের হার ও জিপিএ ৫ পাওয়ায় এগিয়ে রয়েছে। তবে সবচেয়ে ভালো ফলাফল করেছে শায়েস্তাগঞ্জ। এর মধ্যে শায়েস্তাগঞ্জ ইসলামীক একাডেমি থেকে ১৬৫ জন পরিক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৬৪ জন। জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন। পাশের হারের দিক থেকে তারাই প্রথম অবস্থানে রয়েছে। এছাড়া জেলার ঐতিহ্যবাহী বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮১ জন। অপরদিকে ছেলেদের ঐতিহ্যবাহী হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯০ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৬৫ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন জানান, এ বছরও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাশের হারের দিক থেকে প্রথমে আছে শায়েস্তাগঞ্জ ইসলামীক একাডেমি। আর জিপিএ—৫ পাওয়ার দিক থেকে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রথম অবস্থানে আছে।
ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, দীর্ঘ অন্তত ৩০ বছরের মধ্যে এবার এসএসসিতে ফলাফল সবচেয়ে খারাপ হয়েছে। পাশের হার মাত্র ৫৫.৪০ শতাংশ। জেলায় এবছর ফলাফলের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা। এখানে পাশের হার ৭৩.৯০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে আছে হবিগঞ্জ সদর উপজেলা। এখানে পাশের হার ৬৩.৪০ শতাংশ। সর্বনিম্ন অবস্থানে আছে বানিয়াচং উপজেলা। এখানে পাশের হার ৪৫.১৭ শতাংশ। দাখিলে পাশের হারের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে আজমিরীগঞ্জ উপজেলা। এখানে পাশের হার ৭৮.১৩ শতাংশ। তবে কোন জিপিএ—৫ নেই। সর্বনিম্ন অবস্থানে আছে শায়েস্তাগঞ্জ উপজেলা। এখানে পাশের হার ৩৭.৭৬ শতাংশ। ভোকেশনালে ফলাফলের দিক থেকে হবিগঞ্জ সদর উপজেলা প্রথম অবস্থানে রয়েছে। এখানে পাশের হার ৮৩.৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। সর্বনিম্ন অবস্থানে বাহুবল উপজেলা। এখানে পাশের হার ৩৭.৫০ শতাংশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com