মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার
নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ৮ মার্চ ১২টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান ফেরদৌস এর সভাপতিত্বে ও পজিব পঃ কমকর্তা সাকিল আহমেদ পরিচালনায় সভায় বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ পবিত্র রমজান মাসে হঠাৎ করে নবীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সয়াবিন তেল নিয়ে ফের তেলেসমাতি শুরু হয়েছে। ১৫/২০ দিন ধরে বিভিন্ন হাট-বাজারে বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে। দোকানে দোকানে ঘুরে সহজে মিলছে না সয়াবিন তেল। মিললেও অনেক ব্যবসায়ী সয়াবিন তেলের সংকট দাবী করে হাতিয়ে নিচ্ছেন বাড়তি দাম। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে প্রতিদিনই বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জামিনে বের হয়েই মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখাচ্ছে ধর্ষণ মামলার আসামী রনদীর গোপ। এমনকি মামলা তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগ করছেন অন্যথায় উল্টো তাকে ফাঁসিয়ে দেয়া হবে হুমকি দিচ্ছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদি নিভা রানী দেব লিখিত বক্তব্যে এসব কথা বলেন। লিখিত বক্তব্য তিনি বলেন- আমার বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, বাহুবল থেকে ॥ বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবীকোনা গ্রামে রাতে অন্ধকারে একটি ঘরের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে যৌতুকের জন্য সাথী আক্তার (২৭) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পিতা ও পরিবার সূত্রে জানা যায়, আসামিরা শুরু থেকেই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচার করে ভিন্নখাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ কারণে তারা এই ঘটনার বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন। সাথীর পিতার বক্তব্য অনুযায়ী, সাথীর লাশ ঝুলন্ত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ১৭ রমজান, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে পীরে তরিকত শাহ সুফি আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী আবুল কাসেম নকশবন্দী ও মুজাদ্দেদী কদমচালী হুজুরের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জের উমেদনগর শাহজালাল (রহ.) সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেক্সের পশ্চিম এলাকায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা তিনটি অবৈধ পশুর হাটে অরাজকতা ও পেশী শক্তির মহড়ার মাধ্যমে বেআইনিভাবে চাঁদা আদায়ের ঘটনায় পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে কার্যকর অভিযান না পরিচালনার কারণে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত রবিবার (১ মার্চ) বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, মানুষের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অপ রাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার সকালে চুনারুঘাট পৌরসভা এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ইফতার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ বার লাইব্রেরি মিলায়তনে ইফতার মাহফিল পূর্বে হবিগঞ্জ সদর উপজেলা জাপার সভাপতি কাজল আহমেদ এর সভাপতিত্বে এবং জেলা জাপার ১ম সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাপার কেন্দ্রীয় সদস্য ও হবিগঞ্জ জেলা বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৮টি ভারতীয় গরু ও ৫৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার সাতছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে জমির উপরে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে উল্টো হাতে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার গুমগুমিয়া গ্রামে বৃষ্টির জন্য উক্ত নামাজ ও দোয়া অনুষ্টিত হয়। অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। নদী খাল জলাশয়ে শুকিয়ে গেছে। মাঠে ফসলের ব্যাপক বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com