রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাদীর অভিযোগ ॥ মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখাচ্ছে ধর্ষণ মামলার আসামী

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জামিনে বের হয়েই মামলা তুলে নিতে ভয়-ভীতি দেখাচ্ছে ধর্ষণ মামলার আসামী রনদীর গোপ। এমনকি মামলা তুলে নিতে বাদীকে চাপ প্রয়োগ করছেন অন্যথায় উল্টো তাকে ফাঁসিয়ে দেয়া হবে হুমকি দিচ্ছে। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদি নিভা রানী দেব লিখিত বক্তব্যে এসব কথা বলেন। লিখিত বক্তব্য তিনি বলেন- আমার প্রতিবন্ধী ও বোবা মেয়ের ধর্ষণ মামলার আসামী রনদীর গোপ সম্প্রতি জামিনে বের হয়ে আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে। এছাড়াও পরিবারের অন্যান্যদের ভয়-ভীতি দেখাচ্ছে। লোকমুখে বলাবলি হচ্ছে মামলাকে তারা পানির মত উড়িয়ে দেবে। তার চেয়ে মামলা তুলে নেয়া ভাল। নইলে উল্টো ফাঁসিয়ে দেয়া হবে। মেডিক্যাল রিপোর্টকে টাকার মাধ্যমে কোন কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখতেও আমি প্রশাসনকে ও দায়িত্বশীল কর্তৃপক্ষকে অনুরোধ করছি। লিখিত বক্তব্য তিনি আরও বলেন- গত বছরের ১৩ নভেম্বর হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার মৃত মনিন্দ্র গোপের ছেলে রনদীর গোপ আমার ২৫ বছর বয়সী বোবা ও প্রতিবন্ধী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। আমার মেয়ে একজনকে সাথে সাথে ঘটনাটি ইশারায় বুঝিয়েছে। আমার মেয়ে আমাকেও রনদীর গোপের বাড়িতে নিয়ে ঘটনাটি বুঝিয়েছে। এলাকায় এত মানুষ থাকতে আমার মেয়ে রনদীরকেই কেন অভিযুক্ত করবে? তাকে দেখলেই আমার মেয়ে ক্ষেপে ওঠে। পরদিন ১৪ নভেম্বর হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালের ওসিসি’তে ভর্তি করে চিকিৎসা করানো হয়। সেখানে আমার মেয়ের বক্তব্যও রেকর্ড করা হয় সেখানে। তারপর একইদিন আমি রনদীর গোপকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করি। এরপর আসামী গ্রেফতার করতেও টালবাহানা ছিল। আমরা পুলিশের সাথে বারবার অনুরোধ ও পত্রিকায় সংবাদ হওয়ার কারণে আসামীকে গ্রেফতার করে পুলিশ।
লিখিত বক্তব্য তিনি বলেন- আমি একজন হতদরিদ্র মা। আমার স্বামী অসুস্থ হয়ে শয্যাশায়ী। আমি চতুর্থ শ্রেণীর একটি চাকরি করে খুব কষ্টে চলছি। কিন্তু আমার প্রতিপক্ষ বিত্তশালী। তাদের টাকার কাছে আমি আজ অসহায় ও নিরুপায়। আমি এখানে এসেছি আপনার মাধ্যমে বিচার চাইতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com