মাধবপুর প্রতিনিধি ॥ সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, মানুষের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অপ রাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে। গতকাল শনিবার সকালে চুনারুঘাট পৌরসভা এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে। শিক্ষা। প্রতিটি শিশু সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তাই তাদের সঠিক পরিবেশ ও সুযোগ দিলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আমরা চাই দেশের প্রতিটি শিশু যেন শিক্ষার উপযুক্ত পরিবেশ পায় এবং নিজেকে গড়ে তোলার সুযোগ লাভ করে। তিনি আরও বলেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে আমার পিতা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। জনগণের এই আস্তার প্রতিদান দিতে সরকার ও আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের পেটের ভাত, পিঠের কাপড় এবং রাতের ঘুম নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব। সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাব। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া ওইদিন দুপুরে সায়হাম শিল্প গ্রুপের শ্রমিক, কর্মছারী ও কর্মকর্তাদের মধ্যে ইফতার সামগ্রী উপহার দেন সৈয়দ ইশতিয়াক আহমেদ। এ সময় প্রতিষ্টানের ডিজিএম ক্যাপ্টেন লিয়াকত হোসেন (অবঃ), প্রকৌশলী মোঃ রেজাউল হক, (জেনারেল ম্যানেজার)। জেনারেল ম্যানেজার (উৎপাদন) মোঃ শফিকুর রহমান পাটোয়ারী ও এজিএম মোতায়েম চৌধুরী উপস্থিত ছিলেন। একই দিন সকালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নেও পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের দিকনির্দেশনায় সায়হাম গ্রুপের সৌজন্যে এবং নিজস্ব তহবিল থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান তিনি ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া ও স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।