সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১

  • আপডেট টাইম সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে আবারও ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান করেছে সদর মডেল থানা পুলিশ। গতকাল রবিবার বিকালে ওসি জাহিদুল হকের নেতৃত্বে এসআই প্রদীপ রায়সহ একদল পুলিশ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার, রামপুর, উমেদনগর, শ্মশানঘাট, কোর্ট স্টেশনসহ বিভিন্ন এলাকায় মোটর সাইকেলযোগে অভিযান পরিচালনা করেন। এ সময় গোবিন্দপুর গ্রামের শাহ আলম নামে এক ভাঙ্গারী ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় বাবুল মিয়া সটকে পড়েন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের চোরাই মাল ভাঙ্গারী দোকানে বিক্রি করা হয়। বারবার নিষেধ করার পরও এসব দোকানপাট বন্ধ না করে বীরদর্পে বাবুলের নেতৃত্বে এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান করে। তখন ভাঙ্গারী দোকান থেকে চোরাই ফ্যান, মোটর, তারসহ মালামাল উদ্ধার করা হয়। ওসি জানান, আগেও বেশ কয়েকজনকে মালামালসহ আটক করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com