রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নবীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ৮ মার্চ ১২টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান ফেরদৌস এর সভাপতিত্বে ও পজিব পঃ কমকর্তা সাকিল আহমেদ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনির। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের সবাইকে সচেতন হতে হবে। নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রিপন চন্দ্র সরকার, উপজেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আশরাফউদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, এস আর চৌধুরী সেলিম, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইমদাদুল হক, একাডেমিক সুপার ভাইজার শাহানাজ ইসলাম, ইউনিয়ন সমন্বয়ক গ্রাম আদালত, রিংকু চক্রবর্তী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com