মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ ও হাত উল্টে দোয়া

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৬ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে জমির উপরে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করে উল্টো হাতে আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন গ্রামবাসী। গতকাল শনিবার দুপুরে উপজেলার গুমগুমিয়া গ্রামে বৃষ্টির জন্য উক্ত নামাজ ও দোয়া অনুষ্টিত হয়।
অনাবৃষ্টির কারণে দাবদাহে জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে। নদী খাল জলাশয়ে শুকিয়ে গেছে। মাঠে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। গাছ পালা উদ্ভিদ ও তৃণলতাজীর্ণ হয়ে যাচ্ছে। জীবজন্তু ও পশু পাখির কষ্টের সীমা নেই। এমন বিপর্যয় থেকে রেহাই পেতে আল্লাহর কাছে আশ্রয় চাইতে শনিবার দুপুরে দু’রাকাত নফল ইসতিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য হাত উল্টে আল্লাহর কাছে মোনাজাত করা হয়। গ্রামবাসীর উদ্যোগে উক্ত নামাজ পরিচালনা করেন পুরাতন জামে মসজিদের ইমাম মাওঃ জাবেদ আল হুসাইন এবং দোয়া পরিচালনা করেন গুমগুমিয়া দক্ষিন জামে মসজিদের ইমাম মাওঃ জমশেদ আলী আশিকী। এতে অংশ গ্রহন করেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অধ্যাপক মুজতাহিদ আলী, শেখ লকুজ মিয়া, শেখ ছানু মিয়া, আমান উদ্দিন, খালিছ উদ্দিন, মাহমুদুর রহমান, রুপন অঅহমেদ, লিটন মিয়া ও নজরুল ইসলাম প্রমুখসহ গ্রামের মুরুব্বী, শিশু এবং নানা শ্রেণী পেশার বিপুল পরিমান মানুষ অংশ গ্রহন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com