রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবীগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে নবীগঞ্জে নতুন লাইটেস স্ট্যান্ডের শুভ উদ্বোধন এবং নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার (১ আগস্ট) বিকেলে নবীগঞ্জ-শেরপুর সড়কের লেডিস স্ট্যান্ড প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সামাদুল হক চৌধুরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সোফায়েল আহমদ এবং উপস্থাপনা করেন সাহেল আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু। এছাড়াও বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিদুর রহমান মুজিদ, যুগ্ম সম্পাদক অলিউর রহমান অলি, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাকিল আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমদ তালুকদার, মিজানুর রহমান মিতু, খেলু মিয়া সহ-সভাপতি, সফিক মিয়া যগ্ম সম্পাদক, নুর ইসলাম মুন্সি শ্রম সম্পাদক, কাজল মিয়া সদস্য, মিজান মিয়া, বাসিত মিয়া সাবেক অর্থ সম্পাদক, হেলিম মিয়া, এহিয়াখান, মতিলাল রায় সহ আরও অনেক শ্রমিক ইউনিয়নের নেত্বিবৃন্দ উপস্থিত থাকেন।
বিদায়ী সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “দীর্ঘ সময় নবীগঞ্জ উপজেলায় দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। এই সময়ে সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি। দায়িত্ব পালনের ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তা আমি আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। নবীগঞ্জের মানুষের আন্তরিকতা ও ভালোবাসা কখনো ভুলতে পারব না। সকলের কাছে আমার ও আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।”
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত লাইটেস স্ট্যান্ডের শুভ উদ্বোধন করেন এবং বিদায়ী ইউএনও মো. রুহুল আমিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com