শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে পুলিশের দায়েরকৃত মামলার আসামীরা ঘুরছে বেড়াচ্ছে

  • আপডেট টাইম রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা তিনটি অবৈধ পশুর হাটে অরাজকতা ও পেশী শক্তির মহড়ার মাধ্যমে বেআইনিভাবে চাঁদা আদায়ের ঘটনায় পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে কার্যকর অভিযান না পরিচালনার কারণে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত রবিবার (১ মার্চ) গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কাজল চন্দ্র দেব বাদী হয়ে ১৫ জনকে আসামী করে দ্রুত বিচার আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আসামী করা হয়, গজনাইপুর এলাকার আফজল মিয়া (৫২), শিলু মিয়া (৩৩), দুদু মিয়া (৫০), কাজী জাহিদ আহমদ (৫০), নজির উদ্দিন (৩৮), গোলাম মর্তুজা স্বপন (৪৫), কান্দিগাঁও গ্রামের আলতাব মিয়া (৪২), দেওপাড়া গ্রামের মোঃ ময়না মিয়া (৫৫), গজনাইপুর এলাকার মোঃ মঈন উদ্দিন (৪৫), ফজলুর রহমান (৪৫), আবু তাহিদ মিলাদ (৫৫), কাজী তোফায়েল আহমদ (৬০), জামাল মিয়া (৩০), নুর উদ্দিন আহমদ (৬৫) এবং মারাজ মিয়া (৫৫)। এছাড়া অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকেও আসামী করা হয়েছে। মামলার দায়েরের পর থেকে আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, যদিও পুলিশ তাদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেনা। এমনকি তারা বাড়ি-বাজারে জনসম্মুখে চলাফেরা করলেও পুলিশ কোনো কার্যকর অভিযান পরিচালনা করতে পারেনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নবীগঞ্জ থানাধীন ১১নং গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত দিনারপুর জনতা বাজার সরকারী অনুমোদনহীন একটি বৃহৎ পশুর হাট। এই হাট অনুমোদনবিহীনভাবে প্রায় ৩০-৩৫ জন দুষ্কৃতিকারীর নেতৃত্বে পরিচালিত হত। বিষয়টি প্রশাসনের নজরে আসলে জেলা প্রশাসক, হবিগঞ্জ কর্তৃক সতর্কীকরন বিজ্ঞপ্তি জারি করা হয়। ৩১/০৫/২০২৫ তারিখ উপজেলা নির্বাহী অফিসার নবীগঞ্জ ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী হাটটি উচ্ছেদের জন্য অভিযান চালান। তবে কাজী তোফায়েল আহমেদসহ কিছু স্বার্থন্বেষী ব্যক্তি অভিযানে বাধা প্রদান করে সরকারি কর্মকর্তাদের উপর হামলা চালায়। মামলার তদন্তকালে ২৮/০৬/২০২৫ রাতে আসামী নজির উদ্দিনকে গ্রেফতার করার সময় পুলিশের উপর হামলা চালানো হয় এবং ধৃত আসামীকে ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া আসামীরা একই স্বার্থে হাট পরিচালনা অব্যাহত রাখে। হাটটি দীর্ঘদিন ধরে সরকারী অনুমোদনবিহীনভাবে চলতে থাকায় হাট পরিচালনাকারীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ফলশ্রুতিতে হাটটি তিন ভাগে বিভক্ত হয়: দিনারপুর জনতা বাজারে কাজী তোফায়েল আহমেদ ও জামাল মিয়ার নেতৃত্বাধীন পক্ষ, মেলার বাজারে মিলাদ মিয়া গং এবং মুড়াউড়া বাজারে নুর উদ্দিন ও মারাজ মেম্বার গং। তারা সপ্তাহের প্রতি শনিবার হাট বসায়। ঢাকা-সিলেট মহাসড়কের অতিসন্নিকটে এই হাটগুলোতে পেশী শক্তি প্রদর্শনের মাধ্যমে ট্রাক-পিকআপ থেকে পশু জোরপূর্বক নামানো হয়, যা মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিটি পক্ষ নিজেদের বাজারে চাঁদা আদায় করে। এর ফলে জনমনে আতঙ্ক, যানজট ও জনভোগান্তি তৈরি হয়। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার তিনটি অনুমোদনহীন হাটের পক্ষগণ নিজেদের হাটে পশু নিয়ে যাওয়ার জন্য ঢাকা-সিলেট মহাসড়কে জোর জবরদস্তি শুরু করে। এই সংঘর্ষের কারণে পিকআপ শ্রমিক ও হাট পরিচালনাকারীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তারা প্রায় বিশ মিনিট মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখে। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর গত (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আব্দুস সালামের নেতৃত্বে একটি টহল দল মুড়াউড়া একতা বাজারে পৌঁছায়। তারা ঢাকা-সিলেট মহাসড়কে একটি পশুবাহী ট্রাক আটকায়, যা দুষ্কৃতিকারীরা জোরপূর্বক পশু নামানোর চেষ্টা করছিল। এ সময় আফজল মিয়া (৫২), শিলু মিয়া (৩৩) ও দুদু মিয়া (৫০) কে আটক করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে জনতা বাজারে অভিযান চালিয়ে কাজী জাহিদ আহমদ (৫০), নজির উদ্দিন (৩৮) ও গোলাম মর্তুজা স্বপন (৪৫)কে আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com