মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। উপজেলার পানিউমদা এলাকার একটি বিল থেকে সরকারি অনুমতি ছাড়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারা লঙ্ঘনের দায় পানিউমদা গ্রামের নূর ইসলামের ছেলে শেখর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এবং অবৈধভাবে নদী বা বিল থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।